এবি ব্যাংক লিমিটেড এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংক কার্ডহোল্ডারগণ টিভিএস মোটরবাইকে ৬ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা উপভোগ করবেন। এবি ব্যাংক লিমিটেডের রিটেইল ব্যাংকিং ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ রেজাউল শাহরিয়ার এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব বিপ্লব কুমার রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহমুদউল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও দেখুন
চীনে পৌঁছেছে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধি দল
আন্তর্জাতিক শিক্ষা সফরের অংশ হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল চীনের গুয়াংজুতে পৌঁছেছে …
businessbarta.com সবার জন্য businessbarta.com