শিরোনাম

এবি ব্যাংক লিমিটেড এর প্রশিক্ষণ কর্মশালা আয়োজন

এবি ব্যাংক লিমিটেড সম্প্রতি যশোরে “ব্যবসা উন্নয়নে এসএমই উদ্যোক্তাদের করণীয় এবং ব্যাংকের ভূমিকা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক জনাব এস, এম, হাসান রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজালের সভাপতিত্বে যশোর অঞ্চলের নতুন এসএমই উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ, প্রতিকূলতা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ সমূহ নিয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী নতুন এসএমই উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

রাঙ্গামাটি জেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা

রাঙ্গামাটি প্রতিনিধি: নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: খাইরুল আজিজ খোকন: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে খাদ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *