শিরোনাম

এভারকেয়ার হসপিটাল ঢাকাতে পালিত হয়েছে বিশ্ব অ্যাজমা দিবস

বাংলাদেশের প্রথম জেসিআই- স্বীকৃত হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল ঢাকা, সম্প্রতি বিশ্ব অ্যাজমা দিবস ২০২৫ উপলক্ষে ব্রঙ্কিয়াল অ্যাজমা ব্যবস্থাপনায় অসুবিধাসমূহ” বিষয়ের উপর একটি আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশে অ্যাজমা চিকিৎসার সমস্যা দূরীকরণে এবং প্রমাণ-ভিত্তিক চিকিৎসা পদ্ধতি প্রচারের জন্য শীর্ষস্থানীয় রেস্পিরেটরি বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই সভাটি অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানটিতে এভারকেয়ার হসপিটাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের একটি বিশিষ্ট প্যানেল উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ছিলেন, সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর, ডাঃ এসএম আবদুল্লাহ আল মামুন; সিনিয়র কনসালটেন্ট, ডাঃ জিয়াউল হক, সভায় চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন, এভারকেয়ার হাসপাতাল ঢাকার রেস্পিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট, অধ্যাপক ডাঃ রৌশনি জাহান

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল, এনআইডিসিএইচ-এর সহকারী অধ্যাপক, রেস্পিরেটরি মেডিসিন-এর কোর্স কোঅর্ডিনেটর ডাঃ গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া। তাঁর সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পপুলার মেডিকেল কলেজ, ঢাকার মেডিসিন বিভাগের অধ্যাপক এবং যুক্তরাজ্যের রয়্যাল কলেজে অফ ফিজিশিয়ান্সের বাংলাদেশের ফেডারেশন লিড অধ্যাপক ডাঃ কাজী তারিকুল ইসলাম। । এছাড়াও, অনুষ্ঠানটিতে এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ডাঃ রত্নদীপ চাষ্কার উপস্থিত ছিলেন, যা চিকিৎসার উৎকর্ষতা বৃদ্ধির প্রতি হাসপাতালটির প্রতিশ্রুতিকে আরো দৃঢ় করে করে।

এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ডাঃ রত্নদীপ চাষ্কার বলেন, “বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য অ্যাজমা একটি প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এভারকেয়ার, একটি দায়িত্বশীল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে, এরকম নতুন নতুন উদ্ভাবন, দ্রুত রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসা কৌশল জ্ঞান আদান-প্রদানের প্ল্যাটফর্ম আয়োজন করতে পেরে গর্বিত। চিকিৎসকদের আধুনিক ক্লিনিক্যাল ইনসাইট দিয়ে সমৃদ্ধ করাই আমাদের রোগী-কেন্দ্রিক চিকিৎসা দর্শনের মূল ভিত্তি।”

সভাটিতে কি-নোট প্রেজেন্টেশন দিয়েছেন, রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর ডাঃ এস এম আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, “হাঁপানি একটি ম্যানেজেবল কন্ডিশন, কিন্তু রোগ নির্ণয়ে বিলম্ব, অসঙ্গতিপূর্ণ চিকিৎসা পদ্ধতি এবং নির্ধারিত নিয়ম মেনে চলার ব্যর্থতার কারণে এটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করে চলেছে। আমাদের এই অধিবেশনেটির লক্ষ্য ছিল, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা, হাঁপানি ব্যবস্থাপনা সম্পর্কে সকলকে গভীর ধারণা দেয়া এবং রোগীর জীবনের মান উন্নত করতে পারে এমন কৌশল বাস্তবায়নের জন্য স্বাস্থ্যসেবা পেশাদারদের ক্ষমতায়ন করা।”

এভারকেয়ার হসপিটাল ঢাকা সম্পর্কে-

দেশের প্রথম হাসপাতাল হিসেবে টানা ৬ বার জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (জেসিআই) স্বীকৃত হয়েছে এভারকেয়ার হসপিটাল ঢাকা। এখানে রয়েছে ৪২৫ শয্যাবিশিষ্ট মাল্টি-ডিসিপ্লিনারি সুপার-স্পেশালিটি টারশিয়ারি কেয়ার ইউনিট, যেখানে অত্যাধুনিক চিকিৎসা, অস্ত্রোপচার এবং ডায়াগনস্টিক সুবিধাসহ সব ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ৪ লক্ষ ৩৫ হাজার বর্গফুট জায়গার ওপর নির্মিত হাসপাতালটি রোগীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন চিকিৎসা সেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করে আসছে।

আরও দেখুন

ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে Top Ten Genius সম্মাননা প্রদান অনুষ্ঠিত

চলতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা–মে ২০২৫ এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *