শিরোনাম

এম মনসুর আলি মেডিকেল কলেজ হাসপাতালে অনানুষ্ঠানিক জরুরী,অন্তঃ ও বহিঃ বিভাগ কার্যক্রম শুরু

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে অনানুষ্ঠানিকভাবে জরুরী,অন্তঃ ও বহিঃ বিভাগ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে রোজ প্রায় শতাধিক রোগী অর্থোসার্জারি বহিঃবিভাগে সেবা পাচ্ছেন, বলছিলেন ডা. রাজ কামাল আহমেদ।

গত ১৩ সেপ্টেম্বর, সার্জারি বিভাগে প্রথমবারের মত ১ জন রোগীর ল্যাপারোস্কপি অপারেশন করা হয়েছে।

সাথে সেখানে চালু করা হয়েছে ১০০০এম এ এক্সরে এবং অত্যাধুনিক ল্যাবরেটরি সেবা। খুব শীঘ্রই হাসপাতালে শুরু হবে অর্থোসার্জারি ও গাইনি অন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম।

উল্লেখ্য যে,কোভিড ১৯ মহামারীর প্রথম থেকেই অত্র মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সনাক্তকরন পরীক্ষা নিয়মিতভাবে চালু রয়েছে।
চিকিৎসকদের মতে, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালটি সিরাজগঞ্জ ও আশেপাশের আপামর জনসাধারণের চিকিৎসা সেবায় বিরাট ভূমিকা রাখবে বলে তাদের বিশ্বাস।

আরও দেখুন

একজন মানবিক ডাক্তারের আত্মসমালোচনা

ডা: মো: জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শ্রীনগর, ২১ তম বিসিএস:- আলহামদুলিল্লাহ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *