শিরোনাম

কোস্ট গার্ড ও র‌্যাব এর যৌথ অভিযানে টেকনাফের শাহপরীতে ১ লক্ষ পিস ইয়াবা জব্দ।

গোপন সংবাদের ভিত্তিতে  ৩ এপ্রিল ২০২৫ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত ০২ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী এবং র‍্যাব -১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন শাহপরীর নাফ নদীর মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক বোটটিকে থামার সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে ইয়াবা পাচারকারীরা ইট বাঁধা একটি বস্তা পানিতে ফেলে দ্রুত গতিতে মায়ানমার জলসীমায় পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি উদ্ধার করে তল্লাশী চালিয়ে ১,০০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় ইয়াবা পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে

 

আরও দেখুন

অন্তরা মল্লিকের নেতৃত্বে জনবান্ধব সেবায় এগিয়ে পঞ্চগড় জেলা খাদ্য অফিস

পঞ্চগড় প্রতিনিধি : খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি খাদ্যশস্য ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় খাদ্যসেবা পৌঁছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *