শিরোনাম

চট্টগ্রামের আসকার দীঘির পাড়ে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

চট্টগ্রামের আসকার দীঘির পাড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮৮তম শাখা ৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান ও মিফতাহ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম সাউথ জোন প্রধান মিয়া মোহাঃ বরকত উল্লাহ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আসকার দিঘীর পাড় শাখাপ্রধান কাজী মোঃ আলমগীর। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মুহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর শৈবাল দাস সুমন ও আনজুমান আরা, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ সুচারু বিকাশ বড়–য়া, প্রিন্সিপাল আ.ন.ম দেলোয়ার হোসাইন আল-কাদরী ও বিশিষ্ট ব্যবসায়ী ইফতেখারুল আলম। এ সময় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল এমরানসহ নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক বর্তমান সময়ের জন্য অন্যতম রোল মডেল। দেশের প্রান্তিক পর্যায় থেকে সর্বত্র ছড়িয়ে আছে ইসলামী ব্যাংকের সেবা। তথ্যপ্রযুক্তির এই সময়ে মানুষকে আধুনিক ব্যাংকিংয়ের সাথে যুক্ত করেছে ইসলামী ব্যাংক। চট্টগ্রামে আরো বেশি শিল্প প্রতিষ্ঠান স্থাপন, উন্নত রেমিট্যান্স সেবা প্রদান ও জীবনমান উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে পরিবর্তন করতে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও দেখুন

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *