সোশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ১৮ ডিসেম্বর দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামের হালিশহরে অসহায় পিছিয়ে পড়া মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম হালিশহর শাখায় উপস্থিত থেকে ৫০০ এর অধিক দরিদ্র অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। এসময় সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মোঃ সোহেল, হালিশহর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ মোশাররফ হোসেন সহ শাখার কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
টানা চতুর্থবার ইউরোমানি অ্যাওয়ার্ডে ‘সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি মর্যাদাপূর্ণ ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন …
businessbarta.com সবার জন্য businessbarta.com