চট্টগ্রামে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং গতকাল শনিবার চট্টগ্রাম ক্লাবের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চল ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের ৫৮টি শাখা ও উপশাখার প্রধান, সকল নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ইভিপি ও চট্টগ্রাম জোনাল হেড মেজবাহ উদ্দীন আহমেদ। আরও বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসাইন, এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের প্রধান ও এসভিপি ফরিদউদ্দিন আহমেদ ভূঁইয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান খেলাপি ঋণ আদায়, ভবিষ্যত পরিকল্পনা, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ আধুনিক গ্রাহক সেবা নিশ্চিতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।
আরও দেখুন
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সাথে অংশীদারিত্বে …
businessbarta.com সবার জন্য businessbarta.com