শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডে-কেয়ার সেবা চালু

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কর্মরত মায়েদের শিশুদের সুরক্ষা, পরিচর্যা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতের উদ্দেশ্যে ডে-কেয়ার কার্যক্রম চালু করা হয়েছে। গত ২ ডিসেম্বর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে প্রাথমিকভাবে ৮ জন শিশুকে নিয়ে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ডে-কেয়ার সেবায় দুই জন প্রশিক্ষিত কেয়ারগিভার সার্বক্ষণিকভাবে শিশুদের দেখভালের দায়িত্ব পালন করবেন। শিশুদের খেলা, বিনোদন ও মানসিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় খেলনা সামগ্রী—যেমন ঘোড়া, খেলনা গাড়ি, রাবার বল, লুডু ইত্যাদি—সরবরাহ করা হয়েছে।

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ডে-কেয়ার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার লাইভ মনিটরিংতে প্রতিটি শিশুর মা সরাসরি সংযুক্ত থাকতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

ডা. একেএম শাহাবুদ্দিন, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ
ডা. মুহাম্মদ মশিউর রহমান, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল
ডা. মো. আব্দুস সামাদ, আবাসিক মেডিকেল অফিসার, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল

হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে এই ডে-কেয়ার কার্যক্রম কর্মজীবী মায়েদের কর্মক্ষমতা বৃদ্ধি এবং শিশুদের নিরাপদ পরিচর্যা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও দেখুন

ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে Top Ten Genius সম্মাননা প্রদান অনুষ্ঠিত

চলতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা–মে ২০২৫ এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *