শিরোনাম

জনতা ব্যাংক পিএলসি এর আরব আমিরাতের প্রধান নির্বাহীর কার্যালয় ও আবুধাবী শাখা স্থানান্তরিত হয়ে নতুন ভবনে আনুষ্ঠানিক যাত্রা শুরু

সোমবার (১৯ মে ২০২৫) জনতা ব্যাংক পিএলসি এর আরব আমিরাতের প্রধান নির্বাহীর কার্যালয় ও আবুধাবি শাখা স্থানান্তরিত নতুন ভবনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান ও গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। জনতা ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবুর রহমানকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কেটে নতুন ভবনে কার্যক্রমের উদ্বোধন করেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

এ সময় দূতাবাসের উপপ্রধান শাহনাজ আক্তার রানু, কাউন্সিলর সাইফুল ইসলাম এবং ইউএই জনতা ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুজ্জামান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জনতা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, গ্রাহক সেবার মান ও প্রসার বৃদ্ধির পরামর্শ দেন । এ সময় জনতা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান আরব আমিরাতের বিভিন্ন স্থানে ১৩ টি এটিএম বুথ স্থাপনের ঘোষণা দেন। অনুষ্ঠানে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান আরব আমিরাতে জনতা ব্যাংকের অনলাইন ব্যাংকিং এবং মোবাইল অ্যাপস এর মাধ্যমে ব্যাংকিং সেবা চালুর ঘোষণা প্রদান করেন। তিনি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য আহবান জানান।

আরও দেখুন

নেক্রো ট্রোজান ম্যালওয়ারের শিকার ১ কোটি ১০ লাখ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী – বলেছে ক্যাসপারস্কি

গুগল প্লে স্টোরের জনপ্রিয় অ্যাপ স্পটিফাই, হোয়াটসঅ্যাপ, উটা ক্যামেরা, ম্যাক্স ব্রাইজার ও মাইনক্রাফটের মত আনঅফিসিয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *