শিরোনাম

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৯ জন পরিচালক অদ্য ১৯ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ১১ টায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যগণের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে পরিচালকবৃন্দ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলাধীন মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শণ ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

আরও দেখুন

সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সাথে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর সাথে ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৮তম পর্যালোচনা সভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *