গ্যাস পাইপলাইনের জরুরী কাজের জন্য আজ ২১ এপ্রিল, ২০২৪ তারিখ রোজ রবিবার সকাল ১০:০০ ঘটিকা হতে রাত ১০:০০ ঘটিকা পর্যন্ত ১২(বার) ঘন্টা নারায়ণগঞ্জ-এর নয়াপুর, কুতুবপুর, আড়াইহাজার রোড, মদনপুর হতে লাঙ্গলবন্দ ব্রীজ , বন্দর, কাঁচপুর ও যাত্রামুড়া এলাকায় সকল শ্রেণির গ্রাহকর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, উক্ত সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত-তিতাস গ্যাস কর্তৃপক্ষ ।
আরও দেখুন
বগুড়া ও খুলনায় গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু
উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর বগুড়া ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী খুলনায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম …
businessbarta.com সবার জন্য businessbarta.com