শিরোনাম

জামায়াতও তিন দিনের অবরোধের ডাক দিল

সরকারবিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আগামীকাল ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারা দেশে তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম আজ সোমবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার পরিবর্তে নেতাকর্মীদের সমাবেশে আসার পথে পথে বাধা প্রদান করে।

আরও দেখুন

নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসান আল নাঈমের নেতৃত্বে সেবার নতুন প্রত্যাশা খুলনায়

খুলনা প্রতিনিধ : খুলনা জেলার নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. হাসান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *