শিরোনাম

জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০:০০ ঘটিকায় জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর মহোদয়ের সভাপতিত্বে জামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে ডিসেম্বর/২০২৩ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরবর্তীতে সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরে। পুলিশ সুপার মহোদয় তাদের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জনাব সুমন কান্তি চৌধুরী; সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর জনাব স্বজল কুমার সরকার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); জনাব অভিজিৎ দাস, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) জামালপুর সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বন্যাকবলিত রাঙামাটির ৭ উপজেলায় বিশেষ ওএমএস কার্যক্রম শুরু

রাঙামাটি প্রতিনিধি: বন্যাকবলিত মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে রাঙামাটি পার্বত্য জেলার সাতটি উপজেলায় শুরু হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *