শিরোনাম

ডিলারদের অর্থ অনলাইনে আদায়ে টিসিবির সাথে সোনালী ব্যাংকের চুক্তি

 

সোনালী ব্যাংক পিএলসির সকল শাখা/উপশাখা এবং অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ডিলারদের থেকে অর্থ আদায়ের লক্ষ্যে টিসিবির সাথে সোনালী ব্যাংক পিএলসির এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

১৭ আগস্ট সোমবার টিসিবি প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার জনাব আকলিমা ইসলাম এবং টিসিবির পক্ষে অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) জনাব মো. রবিউল মোর্শেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. রফিকুল ইসলাম ও টিসিবির পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মো. আবেদ আলী (যুগ্মসচিব) পরষ্পর চুক্তিপত্র হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ আসলাম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

উত্তরা পাসপোর্ট অফিসে সেবার মানোন্নয়নে রোজী খন্দকারের ভূমিকা

অনলাইন ডেস্ক: রাজধানীর গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রগুলোর মধ্যে উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস অন্যতম। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ পাসপোর্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *