`সরকারি সেবা সম্বন্ধে সব সময় সর্বসাধারণের একটা নেতিবাচক ধারণা থাকে। এবারই প্রথম সরকারের প্রতি সাধারণ জনগণের ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি পবিত্র মাহে রমজানে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেছে’ বলে মন্তব্য করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) পিপিপিএ ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি এর জন্য ধন্যবাদ জানান বিদ্যুৎ উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খানসহ বিদ্যুৎ বিভাগের নীতি নির্ধারণী পর্যায় থেকে সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারীগণকে ।
৮ এপ্রিল ২০২৫ বুধবার ডেসকো’র ট্রেনিং বিল্ডিংয়ে ডেসকো’র উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ (অবসরপ্রাপ্ত)। তিনি বলেন, ‘ সরকারের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম লোডশেডিং মুক্ত পবিত্র রমজান মাস পার করতে পেরেছি। গ্রীষ্মকালীন চ্যালেঞ্জ আমরা একইভাবে মোকাবিলা করতে প্রস্তুত এবং আগামী দিনে চেয়ারম্যান মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনা কামনা করছি।’
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষে এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ডেসকো কর্তৃক গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় ডেসকো’র সকল কর্মকর্তাদের নিকট হতে সুনির্দিষ্ট পরামর্শ গ্রহণ করা হয়। গ্রাহকসেবার মানোন্নয়নে স্বতঃস্ফূর্ত এই সভার সকল পরামর্শকে আমলে নিয়ে আগামীদিনের বিশেষ করে গ্রীষ্মকালীন কর্মপরিকল্পনা করার নির্দেশনা প্রদান করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। সরকারের একজন কর্মী হিসেবে মুহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পবিত্র রমজানের মত কোয়ালিটি বিদ্যুৎ সেবা প্রদান অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।
আরও দেখুন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও জনতা ব্যাংক পিএলসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ধরনের ফি, চার্জ আদায় এবং ডিএনসিসি’র কর্মীদের বেতন-ভাতা প্রক্রিয়াকরণ পরিষেবা …
businessbarta.com সবার জন্য businessbarta.com