শিরোনাম

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বার্ষিক বনভোজন-২০২৩ উদযাপিতঃ

ঢাকা পবিস-১ এর ক্রীসকপ কর্তৃক আয়োজিত ‘বার্ষিক বনভোজন ২০২৩’ গত ০৬-০১-২০২৩ খ্রিঃ তারিখ, রোজ শুক্রবার ‘ফ্যান্টাসি কিংডম’ এ উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়, সদস্য (অর্থ) মহোদয়, নিয়ন্ত্রক (অর্থ) মহোদয়, প্রধান প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয়গণ এবং বিভিন্ন পরিদপ্তরের পরিচালক, উপ-পরিচালক মহোদয়গণ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জিএম/ জিএম মহোদয়গণ সহ ঢাকা পবিস-১ এর প্রাক্তন সিনিয়র জিএম মহোদয়গণ উপস্থিত ছিলেন। বনভোজনে ঢাকা পবিস-১ এর কর্মকর্তা/কর্মচারীবৃন্দ তাঁদের পরিবারসহ অংশগ্রহণ করেন। বনভোজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে পবিসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া হাউজি খেলা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সমাপনীতে চেয়ারম্যান মহোদয় বনভোজন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। কর্মকর্তা/কর্মচারীদের মানসিক ও শারীরিক ক্লান্তি দূর করতে বছরে বনভোজনের মত এমন অনুষ্ঠান সমূহ আয়োজনে জোর দেন। ঢাকা পবিস-১ এর সিনিয়র জিএম মহোদয় সমাপনী বক্তব্য তে চেয়ারম্যান মহোদয় সহ বাপবিবোর্ড থেকে আগত সকল কর্মকর্তারবৃন্দের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও দেখুন

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

”থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *