শিরোনাম

ঢাকা ব্যাংক পিএলসি-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (MD) ও সিইও ওসমান এরশাদ ফয়েজ:

ব্যাংকিং খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব ওসমান এরশাদ ফয়েজ ঢাকা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (MD & CEO) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ওসমান এরশাদ ফয়েজ এর আন্তর্জাতিক ব্যাংকিং খাতে ৩০ বছরেরও বেশি সময়ের বিশাল অভিজ্ঞতা রয়েছে। ঢাকা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (AMD) ও প্রধান পরিচালন কর্মকর্তা (COO) ছিলেন। এছাড়াও তিনি সিঙ্গাপুরভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ‘এশিয়া ফিট’ (Asia FiiT)-এর সহ-প্রতিষ্ঠাতা।
তিনি তাঁর ক্যারিয়ারে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের এমডি ও সিইও এবং এএমটিডি ডিজিটাল (AMTD Digital)-এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেস-এ ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তাঁর পেশাজীবনের শুরু হয়।

তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন এবং ইনসিড (INSEAD) ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুল থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন। প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য তিনি ২০২৩ সালে ‘ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিট’-এ লিজেন্ড অ্যাওয়ার্ড পান। কর্মক্ষেত্রে নারীদের অধিকার ও সুযোগ নিয়ে কাজ করার জন্য আন্তর্জাতিকভাবেও তিনি প্রশংসিত।

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার বলেন, ” ওসমান এরশাদ ফয়েজ-এর মতো দক্ষ নেতৃত্বকে পেয়ে আমরা আনন্দিত। বর্তমানের আধুনিক ব্যাংকিং এবং ডিজিটাল রূপান্তরের চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর অভিজ্ঞতা ব্যাংককে আরও শক্তিশালী করবে।”

দায়িত্ব গ্রহণ করে ওসমান এরশাদ ফয়েজ বলেন, “ঢাকা ব্যাংকের মতো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়া আমার জন্য সম্মানের। আমাদের প্রধান লক্ষ্য হবে গ্রাহকদের আস্থা বাড়ানো, ব্যাংকিং প্রযুক্তিকে আরও আধুনিক করা এবং ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের (SME) জন্য উন্নত সেবা নিশ্চিত করা।”
উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ঢাকা ব্যাংক বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক হিসেবে করপোরেট, রিটেইল এবং ইসলামি ব্যাংকিং সেবা দিয়ে আসছে।

আরও দেখুন

বিমানের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (DMD) সৈয়দ মইন উদ্দিন আহমেদ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপব্যবস্থাপনা পরিচালক (Deputy Managing Director – DMD) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এভিয়েশন শিল্পে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *