শিরোনাম

ঢাকা রিজেন্সি-তে ঈদ রিট্রিট 

ঈদুল আজহার পবিত্র উৎসবকে সামনে রেখে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট “ঈদ রিট্রিট অ্যাট ঢাকা রিজেন্সি” শিরোনামে আয়োজন করেছে এক জমকালো উৎসবের যেখানে মিশে আছে স্বাদের বাহার, বিলাসিতার ছোঁয়া ও প্রশান্তির পরশ। ঈদুল আজহার পবিত্রতা ও আনন্দে রঙিন হোক প্রতিটি মুহূর্ত । ঢাকা রিজেন্সি-র মাস্টার শেফ পরিবেশন করছেন এক রাজকীয় বুফে ডিনার; থাকছে ঐতিহ্যবাহী ঈদের প্রিয় খাবার ও আন্তর্জাতিক স্বাদের বৈচিত্র্য।ঈদ মানেই পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার আনন্দ, আর খাবার সেই আনন্দের সবচেয়ে বড় অংশ।তাই ঢাকা রিজেন্সি অফার করছে পরিবার ও প্রিয়জনের জন্য ডাইন থ্রি মাত্র ৮৩৩৩ টাকায়, যেটা সবার জন্য উন্মুক্ত এবং শুধুমাত্র ৫৫৫৫ টাকা মূল্যে উপভোগ করুন এই মহোৎসব, যেখানে থাকছে সিলেক্টেড ব্যাংক কার্ড হোল্ডার, ফ্যান অব ঢাকা রিজেন্সি সদস্য ও ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার! এছাড়াও ব্যুফে ডিনারে ৪০% ডিসকাউন্ট থাকছে সিলেক্টেড কিছু পার্টনার এর সাথে !

লাক্সারিয়াস রুম প্যাকেজে ঈদের ছুটি কাটুক আরও আনন্দময় । ঢাকা রিজেন্সির ঈদ স্পেশাল রুম প্যাকেজে থাকছে ফ্রি ব্যুফে ব্রেকফাস্ট, ওয়েলনেস ফ্যাসিলিটিজ, স্পা ও বিভিন্ন আউটলেটে বিশেষ ছাড়—সব মিলিয়ে পরিবারসহ আনন্দময় স্মৃতির প্রতিচ্ছবি শুধুমাত্র ১০৫৫৫ টাকা  মূল্যে। উৎসবের ভিড়ে নিজেকে দিন প্রশান্তির ছোঁয়া। ঈদ-এক্সক্লুসিভ স্পা প্যাকেজে থাকছে রিচার্জিং থেরাপি ও ২৫% এক্সক্লুসিভ ডিসকাউন্ট যা ফিরিয়ে দেবে আপনার ভেতরের শান্তি ও সৌন্দর্যের দীপ্তি।এবং ফিটনেস যাত্রা শুরু হোক ঈদের এই উৎসবমুখর সময়ে।জিম মেম্বারশিপেও থাকছে আকর্ষণীয় ৪০% ছাড়।

হাতে এক কাপ কফি কিংবা ঠান্ডা মকটেল—ঢাকা রিজেন্সির লাউঞ্জগুলো হবে আপনার ঈদে রিল্যাক্সের ঠিকানা। কমফি লাউঞ্জে থাকছে ২০% ডিসকাউন্ট, পিৎজায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এবং আরও অনেক অনেক আকর্ষণীয় অফার!এই ঈদ উদযাপিত হোক মুগ্ধতায় মোড়ানো আভিজাত্য, আনন্দ ও হৃদয়ের বন্ধনে।আরও বিস্তারিত জানতে কল করুন: +880 1713332661

আরও দেখুন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও জনতা ব্যাংক পিএলসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ধরনের ফি, চার্জ আদায় এবং ডিএনসিসি’র কর্মীদের বেতন-ভাতা প্রক্রিয়াকরণ পরিষেবা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *