শিরোনাম

পূবালী ব্যাংক লিমিটেডের কর্মশালা অনুষ্ঠিত

সম্প্রতি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক আয়োজিত লীড ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনায় সুনামগঞ্জের সকল বাণিজ্যিক ব্যাংকের ৭৫ জন কর্মকর্তা নিয়ে Prevention of Money Laundering and Combating the Finance of Terrorism বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর পরিচালক মোঃ আরিফুজ্জামান। পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী কর্মশালায় ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পূবালী ব্যাংকের এন্টি মানি লন্ডারিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশন প্রধান উপ-মহাব্যবস্থাপক শ্যাম সুন্দর বণিকের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক মোঃ মহসিন হোসাইনী, পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু লাইছ মোঃ শামসুজ্জামান, সিলেট পশ্চিম অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

কর্মশালায় সুনামগঞ্জ জেলার সকল বানিজ্যিক ব্যাংকের ৭৫ জন ব্যাংক কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন বিএফআইইউ’র যুগ্ম পরিচালক মো. রোকনুজ্জামান, এফ এম সালেহ উদ্দিন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের
মধ্যে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করা হয়।

কর্মশালার প্রধান অতিথি মোঃ আরিফুজ্জামান বলেন, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল এই অঞ্চল যেহেতু একটা রেমিট্যান্স হাব, তাই এখানে ব্যাংকিং চ্যানেলে যেন বাংলাদেশে রেমিট্যান্স আসে এবং অন্যান্য যে ইস্যু আছে সেটার মাধ্যমে আমাদের দেশ থেকে ফরেন কারেন্সি কারো মাধ্যমে বাহিরে পাচার না হয়ে যায় মূলত সেটা বাস্তবায়নের জন্য এই কর্মশালা। সকল রেমিট্যান্স যেনো ব্যাংকিং চ্যানেলে আসে সেই লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও দেখুন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও জনতা ব্যাংক পিএলসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ধরনের ফি, চার্জ আদায় এবং ডিএনসিসি’র কর্মীদের বেতন-ভাতা প্রক্রিয়াকরণ পরিষেবা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *