শিরোনাম

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি “আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩” অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে “আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩” এর প্রথম পর্ব গত ২৬ জুলাই, সকাল ১১ টায় বারিধারায় অবস্থিত মার্টিন লুথার কলেজে এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মার্টিন লুথার কলেজের সর্বমোট ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩ এর ১ম পর্ব কলেজ রাউন্ডে মার্টিন লুথার কলেজের শিক্ষার্থীরা তাদের নিজস্ব কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে প্রতিযোগিতা করে বিজয়ী হয়েছে বিজ্ঞান বিভাগের দিয়া বৈরাগী; ১ম রানার্স আপ হয়েছে বানিজ্য বিভাগের প্রাঙ্গণ জুসেফ রোজারিও; ২য় রানার্স আপ হয়েছে বিজ্ঞান বিভাগের মান ওই মরো। উক্ত প্রতিযোগিতায় ফলাফল ঘোষনা করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজয়ীদের হাতে চেক তুলে দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন মার্টিন লুথার কলেজের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এই ইভেন্টের মূল লক্ষ্য হল শিক্ষার্থীরা যেনো তাদের জ্ঞান এবং দক্ষতার চ্যালেঞ্জিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারে এবং শিক্ষাক্রমের বাইরে তাদের জ্ঞান বাড়ানোর ব্যপারে উত্সাহিত হয়।

উল্লেখ্য যে, “আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াড ২০২৩” দুটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। ১ম পর্যায়: শিক্ষার্থীরা তাদের নিজস্ব কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে প্রতিযোগিতা করবে। ২য় পর্যায়: বিভিন্ন কলেজের বিজয়ীরা কুইজ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে এবং সেরা তিন স্কোরকারী ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হবে। প্রত্যেক বিজয়ী আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াড ২০২৩-এ তাদের কৃতিত্বের চিহ্ন হিসাবে পুরস্কারের অর্থ এবং একটি করে ক্রেস্ট পাবেন।

 

আরও দেখুন

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৮ জুলাই ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *