শিরোনাম

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্বাবধানে দু-দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময়

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ কোস্ট গার্ড ০২ টি (অভিজিত-৩ ও ঝড়-৩) এবং বাংলাদেশ নৌ-বাহিনী ০৪ টি (এফবি জয় জগন্নাথ-২, এফ বি বাসন্তি, এফ বি অভিজিত ও এফবি নারায়ণ), সর্বোমোট ০৬ টি ভারতীয় ফিশিং বোট ৯৫ জন জেলেসহ আটক করে। অপরদিকে, গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বৈরী আবহাওয়ায় বাংলাদেশি ফিশিং বোট এফ বি কৌশিক ডুবে গেলে ১২ জন জেলেকে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার করে ভারতের হলদিয়া বন্দরে নিয়ে যায়। এছাড়াও গত ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখ বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ০২ টি বাংলাদেশী ফিশিং ট্রলার (এফ বি লায়লা-০২ ও এফ বি মেঘনা-৫) কে ৭৮ জন জেলেসহ আটক করে ভারতীয় কোস্ট গার্ড। পরবর্তীতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমাঝতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময় সিদ্ধান্ত গৃহিত হয়। অতঃপর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটককৃত জেলেদের হস্তান্তর/গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডকে অর্পন করা হয়। এরই ধারাবাহিকতায়, গত ০৫ জানুয়ারি ২০২৫ তারিখ রবিবার বাংলাদেশ কোস্ট গার্ড এর তত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল) এ আনুমানিক বিকাল ৫ টায় বাংলাদেশে আটক থাকা ৯৫ জন ভারতীয় জেলেকে ০৬ টি বোটসহ ভারতীয় কোস্ট গার্ড এর নিকট হস্তান্তর করা হয়। একইসাথে ভারতে আটক/আশ্রয়ে থাকা ৯০ জন বাংলাদেশী জেলেকে ০২ টি বোটসহ ভারতীয় কোস্ট গার্ড এর নিকট হতে গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। পরবর্তীতে আজ ৭ জানুয়ারি ২০২৫ সকাল ১০ টায় চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশী জেলেদের বোটসহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

আরও দেখুন

সেবার মানোন্নয়ন ও জনবান্ধব পাসপোর্ট সেবা নিশ্চিতে কাজ করছে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস

কিশোরগঞ্জ প্রতিনিধি: সহকারী পরিচালক অলিউল ইসলামের নেতৃত্বে সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমানো ও সেবার মান উন্নয়নে গুরুত্ব: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *