শিরোনাম

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ফুলব্রাইট স্পেশালিস্ট প্রোগ্রামের অধীনে “স্মার্ট পোর্ট ম্যানেজমেন্ট: এমপাওয়ারিং ইকোনমিক প্রোসপারিটি উইথ এআই বুটক্যাম্প” শীর্ষক প্রশিক্ষণ আয়োজন

ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এর ফুলব্রাইট স্পেশালিস্ট প্রোগ্রাম এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে গত ৩১ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চার সপ্তাহব্যাপী ফুলব্রাইট স্পেশালিস্ট প্রোগ্রামের অধীনে “স্মার্ট পোর্ট ম্যানেজমেন্ট: এমপাওয়ারিং ইকোনমিক প্রোসপারিটি উইথ এআই বুটক্যাম্প” শীর্ষক প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়। প্রোগ্রামটি বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের তত্ত্বাবধান ও সহযোগিতায় এবং বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে সফলভাবে সম্পন্ন করা হয়। প্রোগ্রামটিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এর ফুলব্রাইট প্রেগ্রাম স্পেশালিস্ট ডঃ বুরাক চানকায়া, সহযোগী অধ্যাপক, ডিসিশন সায়েন্সেস অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ, এমব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি, ইউএসএ। প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, অনুষদ সদস্যবৃন্দ এবং সরকারি ও বেসরকারি মেরিটাইম স্টেকহোল্ডার হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড, বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর এবং খুলনা শিপইয়ার্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল, এনপিপি, এনডিসি, পিএসসি উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুপুর ২টা ৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে উক্ত প্রোগ্রামের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন, এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি। অনুষ্ঠানে ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার, মার্কিন দূতাবাসের পাবলিক এঙ্গেজমেন্ট বিভাগের উপ-পরিচালক রিচার্ড ব্রুনার এবং ইউএস স্পিকার ফিলিপ গ্রোভ, ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট, এলিকট ড্রেজ এন্টারপ্রাইজেস, এলএলসি উপস্থিত ছিলেন। উক্ত প্রোগ্রামে দেশের বন্দরসমূহের আধুনিকীকরণ, স্মার্ট বন্দর পরিচালনা, বন্দরে আর্ফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর ব্যবহার এবং ডিজিটালাইজড মেরিটাইম লজিস্টিকসের পাঠ্যক্রম আধুনিকীকরণ এবং দক্ষ জনবল তৈরীতে করনীয় বিষয়সমূহ আলোচিত হয়।

 

আরও দেখুন

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৮ জুলাই ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *