শিরোনাম

বাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন অভিনেত্রী পূজা

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি বড়সড় এক দুর্ঘটনা থেকেই বেঁচে গেলেন। বাড়িতে আগুন লেগে গিয়েছিল অভিনেত্রীর। তবে তাঁর ও পরিবারের কারো ক্ষতি হয়নি। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

অভিনেত্রী জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায় বাড়িতে। বড়সড় কোনো ক্ষতি হয়নি। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন পূজা ও তাঁর পরিবার।

একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা লিখেছেন, ‘একটুর জন্য আজ বেঁচে গেলাম। বাড়িতে আগুন লেগে গিয়েছিল। ভগবানের অশেষ কৃপা যে আমাকে আর আমার পরিবারকে এই মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছে।’

পূজার এই পোস্ট দেখে ভক্তরাও উদ্বেগ প্রকাশ করেছেন।

মন্তব্য করে জানাচ্ছেন নিজেদের উদ্বেগের কথা। অভিনত্রেী ও তাঁর পরিবার সন্তুষ্ট আছেন, এতে স্বস্তি প্রকাশ করছেন সবাই। সূত্র :কালের কন্ঠ 

 

আরও দেখুন

নাটক ‘আগাছা’ মুক্তি পেয়েছে প্লাস মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে

‘আগাছা’ একটি বিপরীত চিন্তার নাটক ভীষণ আত্মকেন্দ্রীক এই সমাজে কেউ যখন নিজের কথা না ভেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *