ঢাকা, ০৭ সেপ্টেম্বর ২০২৫: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (এফএসএসএস) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর যৌথ আয়োজনে ‘Harnessing the Youth Dividend: Peace and Security Imperatives for Bangladesh in a Changing World’ শীর্ষক সেমিনার ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সেমিনারের উদ্দেশ্য ছিল নীতি-নির্ধারক, গবেষক, শিক্ষাবিদ, প্র্যাকটিশনার এবং তরুণদের একত্রিত করে জাতীয় নিরাপত্তা, শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন কর্মকাণ্ডে যুবসমাজের অবদান নিয়ে আলোচনা করা। মেজর জেনারেল ইফতেখার আনিস, বিএসপি, এডব্লিউসি, এএফএডব্লিউসি, পিএসসি, পিইঞ্জ, মহাপরিচালক, বিআইআইএসএস উদ্বোধনী সেশনের স্বাগত বক্তব্য রাখেন। সেমিনারে প্যানেল স্পিকার হিসেবে বিআইআইএসএস ও বিইউপির গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথাগত নিরাপত্তা, সীমান্ত চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, যুব নেতৃত্ব এবং শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান (অবসরপ্রাপ্ত), সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ; ড. সাজ্জাদ সিদ্দিকী, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, শান্তি ও সংঘাত অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; এবং মিস মুনিরা সুলতানা, ডেপুটি ম্যানেজার, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (BYLC)।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
businessbarta.com সবার জন্য businessbarta.com