শিরোনাম

বিএসএমআরএএইউ এর ১৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) এর ১৫তম সিন্ডিকেট সভা ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষ ঢাকায় অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সম্মানীত উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি মহোদয় সভায় সভাপতিত্ব করেন।

সভার শুরুতেই সম্মানীত উপাচার্য মহান সর্বশক্তিমান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা জানান, যিনি আমাদের সুস্থতা ও কর্মোদ্যম দিয়ে আজ এখানে একত্রিত করেছেন। পরবর্তীতে উপাচার্য মহোদয় সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে উল্লেখ্য করেন যে, অত্র বিশ্ববিদ্যালয় অ্যাভিয়েশন ও মহাকাশ প্রযুক্তি শিক্ষা ও গবেষণা কেন্দ্র যা নতুন সহস্রাব্দের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের প্রস্তুত করছে। জ্ঞান, সৃজনশীলতা, দক্ষতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম এবং শৃঙ্খলায় উজ্জীবিত করে দেশের যুবশক্তিকে বহুমুখী পেশাদার ও যোগ্য নাগরিক তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আর সিন্ডিকেট হল বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী কেন্দ্র। বিশ্বদ্যিালয়ের ভবিষ্যত কর্মকান্ডের রূপরেখা নির্ধারণ, নতুন চ্যালেঞ্জ মোকাবিলার সমাধান খুঁজে বের করা এবং দেশজ উন্নয়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যা শিক্ষার্থীদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলবে। দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগিয়ে, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ যুবশক্তি তৈরিতে অত্র বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশ বিমান বাহিনীর সহযোগিতা এই যাত্রার প্রেরণার উৎস মর্মে উপাচার্য সভাকে অবহিত করেছেন। এ সভায় বিগত ০৮ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ১৪তম সিন্ডিকেট সভার পর থেকে অদ্যাবধি শিক্ষার্থীদের দক্ষতা, উন্নয়ন, গবেষণার প্রসার এবং শিক্ষণ ও প্রশাসনিক উন্নয়ন সংক্রান্তে গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো সংক্ষেপে উপস্থাপন করা হয়।

এ ছাড়াও অত্র বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত স্পেস ল বিভাগের শিক্ষার্থীদের সিএএবি ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন, এয়ারক্রাফ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কোর্স কারিকুলাম এবং মডিউল, প্রশিক্ষণ প্ল্যান বিষয়ক কর্মশালা, বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত মাস্টার প্ল্যান, জনবল কাঠামো ও MOU সমূহ পর্যালোচনার জন্য কর্মশালা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নেতৃতে ৫ম কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ এর চুড়ান্ত পর্বে ২য় রানার-আপ হওয়ার গৌরব অর্জন, অ্যারো অ্যাস্ট্রা ক্লাব এবং ড্রোন ক্লাব এর সমন্বয়ে Impulse 1.0 অ্যারোস্পেস কার্নিভাল, ১৫তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত সমূহ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর নব নিযুক্ত সম্মানীত চেয়ারম্যান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ, স্পেস রোবটিক্স এডুকেশন, রিসার্চ অ্যান্ড এন্ট্রেপ্রেনিউরশিপ: বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল পার্সপেক্টিভ শীর্ষক কমÑশালা এবং ইউজিসি টিম পরিদশÑনসহ বেশকিছু উল্লেখযোগ্য কর্মকান্ডের বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। পরবর্তীতে সভার সকল এজেন্ডাসমুহ বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্তসমুহ গৃহীত হয়।

আরও দেখুন

বিইউপি-তে প্রাইম ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, নভেম্বর ১৫, ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস (বিইউপি)-এর সহযোগিতায় “ফাইন্যান্সিয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *