শিরোনাম

বিমান এর এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেলেন ড. মোঃ সাফিকুর রহমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ লাভ করেছেন বিমান এর সাবেক পরিচালক বিপণন ও বিক্রয় ড. মোঃ সাফিকুর রহমান। ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিমান পরিচালনা পর্ষদ কর্তৃক তাকে নিয়োগ প্রদান করা হয়।
ড. মোঃ সাফিকুর রহমান ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালক প্রশাসন ও মানবসম্পদ, পরিচালক প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট এবং পরিচালক বিপণন ও বিক্রয় হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ট্যারিফ, মার্কেট রিসার্স, রিজার্ভেশন, কার্গো প্রভৃতি শাখায় কাজ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সুদীর্ঘ পেশাগত জীবন শেষে তিনি ২০১৭ সালে অবসরে যান।
ড. মোঃ সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড থেকে মার্কেটিংয়ে এমবিএ এবং ২০১১ সালে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে ডক্টর অব বিজনেস এডমিনিস্ট্রেশন সম্পন্ন করেন। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন এবং বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার থেকে তিনি এভিয়েশন নিয়ে একাধিক ডিপ্লোমা ও ট্রেনিং করেছেন।

আরও দেখুন

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

প্রাণবন্ত ঐতিহ্য ও চিরন্তন সংস্কৃতি থেকে শুরু করে মনজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, ফসল ঘরে তোলার আনন্দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *