শিরোনাম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সার্বিক কার্যক্রম নিয়ে বিমান মন্ত্রীর সাথে বিমান ম্যানেজমেন্ট এর মতবিনিময়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব মুহাম্মদ ফারুক খান এমপি আজ ২৬ জুন ২০২৪ তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রধান কার্যালয় বলাকায় বিমান এর সার্বিক কার্যক্রম নিয়ে বিমান ম্যানেজমেন্ট এর সাথে মতবিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ জাহিদুল ইসলাম ভূঞা, বিমানের পরিচালকবৃন্দ ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সার্বিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। জনাব মুহাম্মদ ফারুক খান যাত্রীসেবা, টিকেটিং, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

আরও দেখুন

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জুলাই ২০২৬, সোমবার ইসলামী ব্যাংক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *