বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামীকাল ২৭ সেপ্টেম্বর বিমানের সকল অভ্যন্তরীণ রুটসহ দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের টিকেটের মূল ভাড়ার উপর ১৫% ডিসকাউন্ট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ সকল রুটের সম্মানিত যাত্রীগণ শিডিউলে থাকা যে কোন দিনের টিকেট ২৭ সেপ্টেম্বর ক্রয় করলে উক্ত ডিসকাউন্ট পাবেন। বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার ১৩৬৩৬, মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট www.biman-airlines.com থেকে টিকেট ক্রয় করলে এ ডিসকাউন্ট পাওয়া যাবে। ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BIMANWTD24 ব্যবহার করতে হবে।
আরও দেখুন
টানা চতুর্থবার ইউরোমানি অ্যাওয়ার্ডে ‘সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি মর্যাদাপূর্ণ ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন …
businessbarta.com সবার জন্য businessbarta.com