শিরোনাম

বেঙ্গল মিট-এর ‘থ্যাংক ইউ’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬।

গ্রাহকদের প্রতি দীর্ঘদিনের আস্থা ও বিশ্বস্ততার জন্য ধন্যবাদ জানাতে ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বেঙ্গল মিট-এর উদ্যোগে ‘থ্যাংক ইউ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গত ২০ জানুয়ারি ২০২৫ বেঙ্গল মিট-এর প্রধান কার্যালয়ে এই ক্যাম্পেইনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সম্মানিত বিজয়ীদের কাছে পুরস্কার তুলে দেন বেঙ্গল মিট-এর সিইও এএফএম আসিফ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বেঙ্গল মিট-এর হেড অব রিটেইল শেখ ইমরান আজিজ সহ উর্ধ্বতন কর্মকর্তারা।

এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য গ্রাহকদের ন্যূনতম ৩ হাজার টাকার কেনাকাটা করতে হয়েছিল। অধিক ক্রয়ে পুরস্কার জয়ের সম্ভাবনাও ছিল বেশি। ক্যাম্পেইনের সময় ৭ হাজার ৬৯৯ জন গ্রাহক এতে অংশগ্রহণ করেন, যা বেঙ্গল মিটের প্রতি তাঁদের আস্থা ও ভালোবাসার প্রকাশ।

ক্যাম্পেইনের শেষে বেঙ্গল মিটের প্রধান কার্যালয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে একটি লটারির আয়োজন করা হয়। এতে ১০ জন সৌভাগ্যবানকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। লটারিতে প্রথম তিন বিজয়ী পান ফাইভ স্টার ভ্যাকেশন; দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট, বে ওয়াচ রিসোর্ট এবং গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে ২ রাত ৩ দিনের কাপল প্যাকেজসহ থাকা ও খাওয়ার সুযোগ। এই ক্যাম্পেইনের প্রথম তিন বিজয়ীরা হলেন, ফাতেমা তুজ জোহরা, জহুরা খাতুন ও এস.এম.কামরুজ্জামান। বাকি বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।
বিজয়ী গ্রাহকরা জানান, তারা দৈনন্দিন প্রয়োজন ও প্রোটিনের চাহিদার জন্য বেঙ্গল মিট-এর ওপর আস্থা রাখেন, কারণ প্রতিষ্ঠানটি মানসম্মত ও বৈচিত্র্যময় পণ্য সরবরাহ করে। এছাড়াও তারা বেঙ্গল মিট-এর গ্রাহকসেবায় সন্তুষ্টি প্রকাশ করেন।
বেঙ্গল মিট জানায়, দৈনন্দিন কেনাকাটাকে আরও আনন্দময় ও স্মরণীয় করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল; যা গ্রাহকদের প্রতি তাঁদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ।

আরও দেখুন

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

২৩ হাজারেরও বেশি এন্ট্রির মাঝ থেকে যদি আপনাকে সেরা ফটোগ্রাফটি বেছে নিতে বলা হয়, তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *