শিরোনাম

বেস্ট সুপারস্টোর’ এবং সেরা ১৫ ব্র্যান্ডের মধ্যে ৬ষ্ঠ ‘স্বপ্ন’

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ ১৫ ব্র্যান্ডের তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেছে দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ । শনিবার সন্ধ্যায় ঢাকার লে মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ‘স্বপ্ন’-কে এই স্বীকৃতি প্রদান করা হয়।

একই অনুষ্ঠানে টানা দশমবারের মতো ‘বেস্ট সুপারস্টোর’ পুরস্কার অর্জন করেছে ‘স্বপ্ন’, যা খুচরা বাজারে প্রতিষ্ঠানটির নেতৃত্ব, গ্রাহকদের আস্থা এবং ধারাবাহিক উৎকর্ষতার প্রতিফলন।

‘স্বপ্ন’র পক্ষে এসিআই লজিস্টিকস লিমিটেডের ঊর্ধ্বতন প্রতিনিধিরা পুরস্কার গ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন মো. মাহাদী ফয়সাল (ডেপুটি ডিরেক্টর) , মাসুদ পারভেজ (ডেপুটি ডিরেক্টর) , মোহাম্মদ জহিরুল ইসলাম (সহকারী পরিচালক) , ইব্রাহীম স্বপন (হেড অব অপারেশন) , বুশরা জেরিন (পরামর্শক) , মুহাম্মদ তামিম খান (জেনারেল ম্যানেজার, কর্পোরেট অ্যাফেয়ার্স), কারিন খান (রিজিওনাল হেড), আব্দুর রাজ্জাক আকন (রিজিওনাল সেলস), মো. আশিকুল ইসলাম ( বিজনেস এনালিস্ট ) এবং মো. ফরহাদ হোসেন (মার্কেটিং ইন্টিগ্রেশন) ।

এই গুরুত্বপূর্ণ অর্জন স্বপ্ন’র মান, উদ্ভাবন এবং দেশজুড়ে গ্রাহকদের জন্য উন্নতমানের কেনাকাটার অভিজ্ঞতা প্রদান–এ অবিচল অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করেন বিচারকরা।

আরও দেখুন

জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার

বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার ফলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *