শিরোনাম

ভাষা শহীদদের প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শ্রদ্ধা

দেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি,২০২৩) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো: রুহুল আমিন, সহকারী রেজিস্ট্রার নুসরাত জাহান নুপুর, জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান সহ অন্যান্য কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই অমর একুশে ভাষা শহীদদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করেন।

আরও দেখুন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (CUB)-এর ২৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৫ মার্চ ২০২৫: কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)-এর ২৬তম সিন্ডিকেট সভা সোমবার, ১৮ জানুয়ারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *