মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন এবং ডাইরক্টের মোঃ জয়নাল আবেদীন ও প্রফেসর ড. কাজী শহীদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর মোঃ কামাল উদ্দিন, সৈয়দ আবু আসাদ, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, প্রফেসর ড. মোঃ ফসিউল আলম ও খুরশীদ-উল-আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মোঃ ওমর ফারুক খান ও জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস সহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ। এ উপলক্ষ্যে ১৫ ডিসেম্বর ২০২২ ব্যাংকের জোন অফিসসমূহ এবং সকল শাখা ও উপশাখায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আরও দেখুন
চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট রেখে বান্দরবান ট্র্যাকিং সম্পন্ন করলো রিয়েলমি সি১০০
তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের সাথে যৌথ উদ্যোগে এক রোমাঞ্চকর চ্যালেঞ্জের …
businessbarta.com সবার জন্য businessbarta.com