শিরোনাম

মিরপুরে ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ। আত্মবিশ্বাসের চূড়ায় থেকে আগামী ১২ ও ১৪ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সিরিজের শেষ দুই টি-টোয়েন্টির জন্য টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। টিকিটের সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা।
গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা ধরা হয়েছে। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা, ক্লাব হাউসের মূল্য ৫০০ টাকা এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের মূল্য ৩০০ টাকা নির্ধারিত হয়েছে।

আগামীকাল থেকে টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হবে। টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।
সূত্র:কালের কণ্ঠ

আরও দেখুন

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড় থাকেন, যাকে সে দেশের মানুষ নিজেদের গর্ব হিসেবে দেখে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *