শিরোনাম

মির্জা ফখরুলকে ডিবি কার্যালয়ে আনার কারণ জানালেন ডিএমপি কমিশনার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিবির তুলে আনার কারণ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেছেন, তাঁকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। পরে যদি আমরা তেমন কিছু পাই, তদন্তের পর, তখন বলা যাবে। এ মুহূর্তে আমরা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগে নিহত পুলিশ কনস্টেবলের জানাজা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, গাড়ি পোড়ানো, পুলিশের ওপর হামলাসহ অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা তাদের খুঁজছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি।

আরও দেখুন

ঢাকা-সিলেট ম্যানচেস্টার স্থগিত রুট চালু প্রসঙ্গে

সম্মানিত যাত্রী সাধারণের চাহিদা বিবেচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও মাননীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *