শিরোনাম

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরষ্কার প্রদান করল সোশ্যাল ইসলামী ব্যাংক

সোশ্যাল ইসলামী ব্যাংক ২০২০ ও ২০২১ সালের এসএসসি ও এইচএসসি/সমমান পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এসআইবিএল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে। ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম চট্টগ্রাম অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তির টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব সৈয়দ মোঃ সোহেল সহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীগণ এবং শিক্ষার্থীদের অবিভাবকগণ উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম বলেন, বর্তমানে এসআইবিএল পরিবারের মেধাবী সন্তানদের পুরুষ্কৃত করা হলেও আগামীতে এর পরিসর বাড়বে। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যত এবং দেশ গড়ার কারিগর। তিনি সকলের উজ্জ্বল ভবিষ্যত ও উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।

আরও দেখুন

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সবচেয়ে বড় ঈদুল আজহা ক্যাম্পেইন চালু করেছে, যার মাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *