শিরোনাম

মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যত ২০২৩’-এর ১০ লক্ষ টাকার শিক্ষাবীমা পেলেন ৫ জন

‘মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০২৩’-এর আয়োজন শেষ হলো রাজধানীর হোটেল সোনারগাঁও-এর বলরুমে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ব্র্যান্ড মেরিল বেবি আয়োজিত এ কার্যক্রমের ৫ বিজয়ীর প্রত্যেকেই পেলেন ১০ লাখ টাকার শিক্ষাবীমা।

ছয় বছর বা তার কম বয়সী শিশুদের জন্য ব্র্যান্ড মেরিল বেবি ২০০৪ সাল থেকে এই আয়োজন করে আসছে। সোনামণির সুন্দর ভবিষ্যত গড়তে আপনি কী প্রস্তুতি নিচ্ছেন এই আহ্বানে এবার সাড়া দেয় দেশের লাখো বাবা- মায়েরা। তার মধ্য থেকে বিজ্ঞ বিচারক কথাসাহিত্যিক আনিসুল হক, মনোবিজ্ঞানী মেহতাব খানম এবং অভিনেত্রী ও মেরিল বেবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নুসরাত ইমরোজ তিশা বাছাই করেন সেরা ৫ জন বিজয়ীকে। বিজয়ীরা হলেন: চট্টগ্রামের জয়ন্ত আচার্য্য-র সন্তান সুদীপ্ত আচার্য্য, বরিশালের মো: মিজানুর রহমানের সন্তান ফাইয়াজ আল আরাফ, ঢাকার লিপি আক্তারের সন্তান তাইয়্যেবা ইসলাম আলিয়া, খুলনার এম. মনজুরুল হাসানের সন্তান সাইম হাসান রুসাব, ঢাকার মেহেদী হাশেম রাজীবের সন্তান মাদিহা আন নিসা।

এছাড়াও, শিশুদের নিয়ে নিয়মিতভাবে কাজ করা তিনটি প্রতিষ্ঠানকে এ অনুষ্ঠানে ‘আদরে ভবিষ্যত গড়ার কারিগর’ সম্মাননা দেয়া হয়। সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পাঠদানকারী প্রতিষ্ঠান ‘জাগো ফাউন্ডেশন’, সেনাবাহিনীর পরিচালনায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিশেষ শিক্ষা, প্রশিক্ষণ ও থেরাপির সাহায্যে পুনর্বাসন কাজে নিয়োজিত ‘প্রয়াস’ এবং সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে পিতৃ-মাতৃ পরিচয়হীন শিশুদের রাষ্ট্রীয় আশ্রয়ে গড়ে তোলার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ছোটমণি নিবাস’। জাগো ফাউন্ডেশন-এর পক্ষ থেকে এর প্রতিষ্ঠাতা করভি রাকশান্দ প্রয়াস-এর পক্ষ থেকে এর নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মোঃ আনোয়ার উজ জামান এবং ছোটমণি নিবাস- এর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় যুগ্মসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে স্কয়ার-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মালিক মোহাম্মদ সাঈদ সহ অন্যান্য উর্ধ্বতন কমকর্তাবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ‘মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০২৩’-এর ইন্স্যুরেন্স পার্টনার, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও শেখ রাকিবুল ইসলাম। অনুষ্ঠানের আলোচনায় বক্তারা শিশুর সুন্দর ভবিষ্যত গড়ার লক্ষ্যে শূন্য থেকে ছয় বছরের মধ্যে তাকে সঠিকভাবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

আরও দেখুন

ঢাকা রিজেন্সিতে শুরু হয়েছে ‘বিজয় উল্লাস’

মহান বিজয় দিবসের আনন্দ ও দেশপ্রেমের আবহে পরিবার-পরিজনের সঙ্গে উদযাপনকে আরও রঙিন করতে ঢাকা রিজেন্সি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *