শিরোনাম

যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের “ম্যানেজারস’ মিটিং” অনুষ্ঠিত

যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের “ম্যানেজারস মিটিং” অনুষ্ঠিত হলো রাজশাহীর একটি অভিজাত হোটেলে, যেখানে ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়া, ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ রেদোয়ান-উল করিম আনসারী, মোঃ ইসমাইল হোসেন সিরাজী  এবং স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুর রহমান সরকার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের রাজশাহী অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ এবং প্রধান কার্য্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও দেখুন

বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু

উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর বগুড়া ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী খুলনায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *