শিরোনাম

কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা মকসুদের নিখোঁজ ও সম্ভাব্য মৃত্যুর গুঞ্জন

কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা মোঃ মকসুদ আলম, গত ০১ এপ্রিল ২০২৬ তারিখে নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। পরবর্তীতে জানা যায়, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে মানবপাচারকারী চক্রের কবলে পড়ে তিনি সমুদ্রপথে যাত্রা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে আন্দামান সাগরে নৌদুর্ঘটনার শিকার হয়ে মকসুদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মোঃ মকসুদ আলম দুই সন্তানের জনক। তার হঠাৎ নিখোঁজ হওয়া এবং সম্ভাব্য মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এমতাবস্থায়, মকসুদের পরিবারের সদস্যরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সংশ্লিষ্ট মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও দেখুন

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ

০৩ সেপ্টেম্বর, ২০২৬: দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *