যুগোপযুগি আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিঃ গাজীপুরে টঙ্গী বাজার উপ শাখার উদ্বোধন করে। একই দিনে ময়মনসিংহের ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয় যেখানে ৭ ধরনের চিকিৎসা সেবায় ৫,২৩৪ জন লোকের ফ্রি চিকিৎসা এবং ৬২৭ জনকে চক্ষু অপারেশনের জন্য সিলেক্ট করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।
আরও দেখুন
সংগীত শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আইপিডিসি
ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬- চলমান তাপপ্রবাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের নিয়মিত শিক্ষা কার্যক্রম যাতে …
businessbarta.com সবার জন্য businessbarta.com