শিরোনাম

যমুনা ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে “বরাব বাজার উপশাখা” উদ্বোধন করে

আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে “বরাব বাজার উপশাখা” উদ্বোধন করে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্স্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোঃ হুমায়ূন কবির খান, স্থানীয় জন প্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক গ্রাহকবৃন্দ।এসময় ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ব্যাংকের সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও দেখুন

বেবিচকে “Growth, Achievements, Future Needs and ICAO NGAP–Bangladesh Perspective” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশের আকাশপথকে নিরাপদ, সুশৃঙ্খল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *