শিরোনাম

রাজধানীর কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান’’

ঢাকা, ২২ অক্টোবর (বুধবার) ২০২৫

 

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) ২০২৫ তারিখে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সিমন সরকার -এর নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ -৪ এর আওতাধীন গুলশান সংলগ্ন কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অত্র কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. শাহনেওয়াজ পারভেজ মহোদয় বৈরী আবহাওয়ার মধ্যে নিজে উপস্থিত থেকে উচ্ছেদ অভিযান পরিদর্শনসহ জরুরী দিক নির্দেশনা প্রদান করেন এবং বিভিন্ন গ্রাহক আঙ্গিনায় অবৈধ সংযোগের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণা চালান। কড়াইল বস্তির অবৈধ গ্যাস সংযোগের মূলউৎপাটন করতে গিয়ে এর সাথে কানেক্টেড গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর ফলে গুলশানের বিভিন্ন রোডে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময়, বিভিন্ন সাইজের ৭০০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণ করা হয়েছে। Gulsan lake view নামক হোটেলে গ্রা: সং:নং: ১২৮-২১৬২১ এর বিপরীতে মিটার বিহীন আবাসিক রাইজার হতে ২৫ ঘ.ফু স্টার বার্ণার ২টি এবং ২টি ২১ ঘনফুট এর মডিফাইড ডাবল চুলা সহ সর্বমোট ৯২ ঘ.ফু হিসেবে বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক ৬০,০০০/- টাকা নগদ জরিমানা আদায়পূর্বক সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।

গুলশান এলাকার বিভিন্ন পয়েন্ট হতে গুলশান সংলগ্ন কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ সমূহ বারবার বিচ্ছিন্ন করার পরেও পুনরায় অবৈধভাবে সংযোগ গ্রহনের পরিপ্রেক্ষিতে অদ্য ২২ অক্টোবর, ২০২৫ তারিখ রোজ বুধবার সকাল ০৯:০০ ঘটিকায় গুলশান সোসাইটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিতাস গ্যাসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক গুলশানের অবৈধ সংযোগের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মিডিয়ার প্রশ্নের উত্তরে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. শাহনেওয়াজ পারভেজ মহোদয় জানান যে, তিতাস গ্যাসের নিয়মিত অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গুলশান হতে কড়াইল বস্তিগামী অবৈধ গ্যাসলাইন সমূহ নিয়মিত বিচ্ছিন্ন করা হয়। কিন্তু এরপরও গুলশান হতে কড়াইল বস্তিতে বারবার দুষ্কৃতকারীদের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ করা হয়। অবৈধ সংযোগ উচ্ছেদ কাজে গুলশান সোসাইটির অন্তর্ভুক্তি কড়াইল বস্তিগামী অবৈধ সংযোগ উচ্ছেদকে আরো কার্যকর ও গতিশীল করবে মর্মে ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আশাবাদ ব্যক্ত করেন। এসময়, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, পেট্রোবাংলার কর্মকর্তা, তিতাস গ্যাসের কর্মকর্তাগণ, গুলশান সোসাইটির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মীদের সহিত একযোগে ইতিপূর্বে উচ্ছেদকৃত অবৈধ সংযোগের পয়েন্ট গুলো পরিদর্শন করেন। এছাড়া, তিনি তিতাস গ্যাস ও গুলশান সোসাইটি একযোগে কড়াই বস্তিগামী অবৈধ সংযোগ উচ্ছেদের সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩৭৮টি শিল্প, ৫১৭টি বাণিজ্যিক ও ৭০,৮৫৫টি আবাসিকসহ মোট ৭১,৭৫০টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,৫২,৫১৯ টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ২৯১.৩ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

আরও দেখুন

অভ্যন্তরীণ যাত্রীর কাছ থেকে ফোন আটক

আজ ১১:২০ ঘটিকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (BG-148) দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করলে বিমানবন্দর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *