শিরোনাম

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বাইপাইল (ঢাকা ইপিজেড) শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন

পরিবেশ বান্ধব দেশ গড়ার লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় বাইপাইল (ঢাকা ইপিজেড) শাখার উদ্যোগে সম্প্রতি বেপজা স্কুল এন্ড কলেজ এবং আমিনীয়া আরাবিয়া (আল-আমীন) মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম আখতার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আশফাকুল হক, এফসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বেপজা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, ব্যাংকের বাইপাইল (ঢাকা ইপিজেড) শাখার ব্যবস্থাপক জনাব মোঃ ইয়াসিন মোল্লা-সহ শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সবচেয়ে বড় ঈদুল আজহা ক্যাম্পেইন চালু করেছে, যার মাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *