শিরোনাম

শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২২” অনুষ্ঠিত

২৪ ডিসেম্বর ২০২২ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২২” হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের পরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ, ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক জনাব কে.এ.এম. মাজেদুর রহমান উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।

উক্ত সম্মেলনে ব্যাংকের প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) জনাব মোহাম্মদ আশফাকুল হক, এফসিএ, এফসিএস, ব্যাংকের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো এবং ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলার জন্য যাবতীয় পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের যুগ্ম পরিচালকদ্বয় জনাব মোঃ আতিকুর রহমান এবং জনাব মোহাম্মদ আরিফ হাসান রিসোর্স পার্সন হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব আব্দুল আজিজ, জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী, জনাব এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ ও জনাব নাসিম সেকান্দার ও জনাব মোঃ নাজিমউদ্দৌলা, প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রধানগণ, ১৩৭টি শাখা ও ১টি উপ-শাখার ব্যবস্থাপকবৃন্দ, প্রধান কার্যালয় ও সকল শাখার নির্বাহী ও কর্মকর্তাসহ সর্বমোট ৯ (নয়) শতাধিক কর্মকর্তাবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

আরও দেখুন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও জনতা ব্যাংক পিএলসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ধরনের ফি, চার্জ আদায় এবং ডিএনসিসি’র কর্মীদের বেতন-ভাতা প্রক্রিয়াকরণ পরিষেবা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *