আসন্ন শীতে দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের সাহায্যার্থে
প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে দেড় লক্ষ কম্বল প্রদান করেছে এক্সিম ব্যাংক। এ উপলক্ষে
আজ (১০ নভেম্বর ২০২২) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মাননীয়
প্রধানমন্ত্রী এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার এর
কাছ থেকে কম্বল গ্রহণ করেন । এসময় আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের
পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ এবং মোঃ নাজমুস সালেহীন।
আরও দেখুন
ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের ঈদ আনন্দকে আরও অর্থবহ করতে আনুষ্ঠানিকভাবে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট …
businessbarta.com সবার জন্য businessbarta.com