যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে। আগামীকাল ২৪শে অক্টোবর সোমবার বিমানের ফ্লাইট বিজি২৩৫ ঢাকা থেকে স্থানীয় সময় বিকাল ০৪:৫০টায় উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে বিকাল ০৫:৩০টায়, এরপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ০৬:৩০টায় জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটটি জেদ্দা পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০:১০টায়। ফিরতি ফ্লাইট জেদ্দা থেকে মঙ্গলবার রাত ১২:১০টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে মঙ্গলবার সকাল ০৯:৪৫টায়, এরপর সিলেট থেকে সকাল ১০:৪৫টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল ১১:২৫টায়।
সিলেট থেকে জেদ্দা রুটে সপ্তাহে প্রতি সোমবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
আরও দেখুন
এসইএল-এর ফ্ল্যাট বুকিংয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
ঢাকা, ১৪ জুলাই ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি গ্রাহক ও কর্মীদের জন্য ফ্ল্যাট ক্রয়ে বিশেষ সুবিধা …
businessbarta.com সবার জন্য businessbarta.com