শিরোনাম

৬ কেজি ওজন কমালেন অভিনেত্রী দীঘি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি কিছুদিন আগে ফেসবুকে জানিয়েছিলেন, তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ওই পোস্টে জানা যায়, দীঘি নানা সময়ে ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়েছেন। তাঁকে কাস্ট করার পরও বাদ দিয়ে অন্যকে নেওয়া হয়েছে।

এরপরে বিষয়টি নিয়ে কথা বলেন নির্মাতা রায়হান রাফি। সেসময় রাফি দীঘির শরীর নিয়ে কথা বলেন। ভক্ত ও নেতিজেনরা বিষয়টিকে বডি শেমিং হিসেবে আখ্যায়িত করেছিলেন। অবশ্য সেসব পুরনো কথা।
অভিনেত্রী দীঘি নতুন মিশনে নেমেছেন সেটা দুমাস আগে। এই দুই মাসে কমিয়েছেন ৬ কেজি। নিজেকে ঝরঝরে করার প্রস্তুতি নিয়ে ভালোমতোই নেমেছেন। আরো দুই কেজি কমাবেন। এরপর নিজের লক্ষ্য পূরণ হবে অভিনেত্রীর।

সোমবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, নিজেই অনুভব করেছি আমার ওজন কমানো দরকার। গত দুই মাসের ডায়েট চার্টে ৬ কেজি কমিয়েছি। এভাবেই কাজ করছি। আর মাত্র দুই কেজি ওজন কমাবো।

কিছুদিন আগেই সিন্ডিকেটের খেলায় অসুস্থ হয়ে পড়েছেন দীঘি―এমনটাই জানিয়ে বলেছিলেন, ‘আমার এই লেখার কোনো উদ্দেশ্য নেই। এটা সবাই জানেন। আর এই ক্ষোভ আমি তিন বছর ধরে বুকে পুষে চলেছি। আমি একেবারে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি এই সিন্ডিকেটের খেলায়, দুঃখিত।’

আর এই দুঃখ থেকেই নিজে উঠে দাঁড়াতে চাইছেন কি না সে প্রসঙ্গে কিছু বলছেন না। তবে এখন আগে লক্ষ্য পূরণ করতে চান, তারপরে সব প্রশ্নের উত্তর দেবেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।
সূত্রঃকালেরকণ্ঠ

আরও দেখুন

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড-এর সঙ্গে মেগাস্টার শাকিব খানের চুক্তি স্বাক্ষর

মনপুরা, বিশ্বসুন্দরী, হাওয়া সহ আরো বেশ কিছু নান্দনিক ও ব্যবসাসফল চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *