শিরোনাম

৭ শতাধিক প্রতিনিধি নিয়ে নেপালে আকিজ প্লাস্টিকস্ এর পরিবেশক সম্মেলন

বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প পরিবার আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস্ লিমিটেড তার প্রায় পাঁচশতাধিক পরিবেশকসহ প্রায় ৭০০ জনের একটি বিশাল প্রতিনিধি দল নিয়ে নেপালের রাজধানীর কাঠমুন্ডুতে পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত ভ্রমণ সূচীতে ২০ আগস্ট কাঠমুন্ডুর ইয়ক এন্ড ইয়াতি হোটেলের রয়্যাল গ্র্যান্ড কনফারেন্স হলে আকিজ প্লাস্টিকস্ এন্ড পাইপস্ “অ্যাচিভার্স সামিট ২০২৩” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসিরউদ্দিন বলেন, দেশের সীমানা পেরিয়ে আকিজ প্লাস্টিকসের বিশ্বমানের প্লাস্টিক সামগ্রী বর্তমানে ভারত, সৌদি আরব এবং সুদানে রপ্তানী হচ্ছে। চলতি অর্থবছরে আমাদের যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে ১০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানীর লক্ষ্যমাত্রা রয়েছে।
আকিজ গ্রুপের সিইও সেখ আজরাফউদ্দিন বলেন, প্লাস্টিক পণ্যের ক্ষেত্রে আকিজ শুধু বাংলাদেশের সেরা ব্র্যান্ড নয়; আন্তর্জাতিকভাবে বড় ব্রান্ডের স্বীকৃতির দাবিদার – আর সেই অভিষ্ট লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বিদেশের মাটিতে এত বিপুল সংখ্যক পরিবেশকদের নিয়ে সম্মেলন তারই ইঙ্গিত বহন করে।
চারটি চার্টারড বিমানে আগত অতিথিদের পুরো ভ্রমণের পরিব্যক্তিতে নেপাল ট্যুরিজম বোর্ডের সিইও এয়ারপোর্টে আকিজ গ্রুপের চেয়ারম্যান এবং সিইও সহ নেপালে আগত সকল অংশগ্রহণকারিদের গ্র‍্যান্ড অভ্যর্থণা দিয়ে স্বাগত জানান, সাথে নেপাল বাংলাদেশের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি, বিমান বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ২০ তারিখে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত থেকে আকিজ গ্রুপের সাফল্য কামনা করেন।
আকিজ প্লাস্টিকস এর পরিবেশক সম্মেলনের আনুষ্ঠানটি উপস্থাপন করেন আকিজ গ্রুপের হেড অফ মার্কেটিং তারিক রায়হান মিঠু। আরো উপস্থিত ছিলেন আকিজ প্লাস্টিকস এর হেড অব অপারেশন্স মিনহাজ বিন মিজান, আকিজ প্লাস্টিকস এর হেড অব সেলস শহিদুল ইসলাম, আকিজ প্লাস্টিকস এর হেড অব কর্পোরেট সেলস আতিকুর রহমান; আকিজ পাইপস এর হেড অব আপারেশন্স পরিতোষ মিত্র, আকিজ পাইপস এর হেড অব সেলস ফজলুল হক মোল্লাসহ আরো অনেকে।

আরও দেখুন

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ

০৩ সেপ্টেম্বর, ২০২৬: দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *