শিরোনাম

আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ১১ আগস্ট ২০২৬:

নির্বাচিত কার্ডধারীদের জন্য বিশেষ ডিসকাউন্ট ও আকর্ষণীয় সুবিধা প্রদানের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। ১১ আগস্ট ২০২৬-এ আইএফআইসি ব্যাংকের প্রাঙ্গণে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারকে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে জনাব হেলাল আহমেদ চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশনস এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে জনাব মাহমুদ হাসান-ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের নির্বাচিত কার্ডধারীরা ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের বিভিন্ন ডাইনিং, আবাসন ও অন্যান্য হসপিটালিটি সেবায় স্পেশাল ডিসকাউন্ট ও এক্সক্লুসিভ অফার উপভোগ করতে পারবেন।

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা ও উন্নত সেবার সুযোগ তৈরির পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও দেখুন

উপায়ের কৌশলগত অংশীদার হলো অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান উপায়ের ব্যবসা সম্প্রসারণে কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *