শিরোনাম

মুসলিমা বেগমের নেতৃত্বে কলমাকান্দা উপজেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়ন

কলমাকান্দা প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা খাদ্য অফিসে খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গুরুত্ব দিয়ে কাজ করছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুসলিমা বেগম। দায়িত্ব গ্রহণের পর থেকে দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও সেবার মানোন্নয়নে তিনি গুরুত্ব দিচ্ছেন।

উপজেলার খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রমে নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএসসহ বিভিন্ন খাদ্য সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে উপজেলা খাদ্য অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব কার্যক্রমের সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

মুসলিমা বেগমের নেতৃত্বে অফিসের নিয়মিত কার্যক্রমে জবাবদিহিতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। খাদ্যশস্যের মজুত ও সরবরাহ ব্যবস্থাপনা, ডিলার ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখছে কলমাকান্দা উপজেলা খাদ্য অফিস।

স্থানীয়দের প্রত্যাশা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে এ কার্যক্রম অব্যাহত থাকলে কলমাকান্দার খাদ্য ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে এবং সরকারি খাদ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

মুসলিমা বেগমের দায়িত্বশীল নেতৃত্বে কলমাকান্দা উপজেলা খাদ্য অফিস জনবান্ধব ও সুশৃঙ্খল খাদ্যসেবা নিশ্চিত করার পথে এগিয়ে যাচ্ছে।

আরও দেখুন

খাদ্যসেবায় জনবান্ধব উদ্যোগ, নেত্রকোনা সদরে খন্দকার মুনতাসির মামুনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে খাদ্য অফিস

নেত্রকোনা প্রতিনিধি: জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাদ্যশস্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *